হত্যা মামলার আসামিকে বিএনপিতে ভেড়ানোর প্রতিবাদে উত্তাল

মানববন্ধনে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি

আপলোড তারিখঃ 2025-05-12 ইং
হত্যা মামলার আসামিকে বিএনপিতে ভেড়ানোর প্রতিবাদে উত্তাল ছবির ক্যাপশন:

শৈলকূপায় হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা বকুল মোল্লাকে বিএনপিতে যোগদান করানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে বকুল মোল্লার গ্রেপ্তার ও আশ্রয়দাতা জেলা যুবদলের সদস্য জাহিদ চৌধুরীর বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এসময় বিক্ষোভ স্লোগানে উত্তাল হয়ে ওঠে শৈলকূপা শহর। গতকাল সোমবার বিকেলে শৈলকূপা শহরের চার রাস্তার মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উপজেলার ৯ নম্বর মনোহরপুর ইউনিয়নের বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করেন।



মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কাওছার, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ইসরাইল হোসেন, শফিউদ্দীন, আব্দুল কাদের মোল্লা, সেচ্ছাসেবক দলের আব্দুল হাকিম জিল্লু ও কৃষকদল নেতা মাজেদুর রহমান পাননা। প্রতিবাদ সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, দামুকদিয়া গ্রামের লুৎফর রহমান মোল্লার ছেলে বকুল মোল্লা চিহ্নিত সন্ত্রাসী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তার নেতৃত্বে বিএনপি সভাপতিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। হাসিনার ফ্যাসিবাদী শাসনের ১৬ বছরে বকুল মোল্লা ছিল বেপরোয়া। বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকে সে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। বহু বিএনপি কর্মীর বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে। অথচ তাকেই বিএনপিতে যোগদান করানো হয়েছে। এ ঘটনায় শৈলকুপার নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে।


উল্লেখ্য, ২০২১ সালের ২৫ জুলাই রাতে রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় হত্যা মামলায় সন্ত্রাসী বকুল মোল্লা ২ নম্বর এজাহারভুক্ত আসামি। এছাড়া তার নামে শৈলকূপা থানায় একাধিক মামলাও রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)