ধর্ষণ চেষ্টার মামলায় সাবেক সেনা সদস্যের ৩ বছর জেল

আপলোড তারিখঃ 2025-05-12 ইং
ধর্ষণ চেষ্টার মামলায় সাবেক সেনা সদস্যের ৩ বছর জেল ছবির ক্যাপশন:

ধর্ষণ চেষ্টা মামলায় ঝিনাইদহের একটি আদালত মো. তৌফিকুর রহমান ইয়াছিন নামের সাবেক এক সেনা সদস্যকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শিরিন নাহার এই রায় দেন। দণ্ডিত তৌফিকুর রহমান ইয়াছিন যশোরের চৌগাছা উপজেলার স্বরুপপুর গ্রামের হাবিবুল হবির ছেলে। 



মামলার রায় ও এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালে কালীগঞ্জের শিশুতলা দাদপুর গ্রামের কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে আসামি। ওই কিশোরী পরবর্তীতে তথ্য প্রমাণ দিয়ে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। আদালত কালীগঞ্জ থানাকে বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। 


২০২২ সালের ৫ নভেম্বর কালীগঞ্জ থানায় মামলা রেকর্ড হয়, যার নম্বর ০৩/২২। বিজ্ঞ আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বাদীর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি তৌফিকুর রহমান ইয়াছিনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ১০ ধারার দোষী সাব্যস্ত করে উল্লেখিত রায় প্রদান করেন। আসামির হাজতবাসকালীন সময় তার সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)