জীবননগরের দেহাটি থেকে গাঁজাসহ রফিকুল গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-05-12 ইং
জীবননগরের দেহাটি থেকে গাঁজাসহ রফিকুল গ্রেপ্তার ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার দেহাটি গ্রামে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গতকাল চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বদরুল হাসানের নেতৃত্বে উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম রাসেলসহ অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামে অভিযান চালান। এসময় ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। পরে রফিকুল ইসলামের বাড়ি তল্লাশি করে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। রফিকুল ইসলামের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)