চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় বাইসাইকেল আরোহী আহত

আপলোড তারিখঃ 2017-10-15 ইং
চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় বাইসাইকেল আরোহী আহত ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার পাচমাইলে আলমসাধুর ধাক্কায় বাইসাইকেল আরোহী আহত হয়েছে। গতকাল দুপুরে সুবদিয়া গ্রামে সিপির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। জানা যায়, গতকাল শনিবার দুপুর ১টার সময় সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে  সুবারেক আলী ডিঙ্গেদহ থেকে বাইসাইকেলযোগে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে পাচমাইল সিপির সামনে পৌছালে বিপরীত দিক থেকে একটি আলমসাধু তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। তার পা ভেঙ্গে ও মাথা কেটে গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)