গাংনীতে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-05-12 ইং
গাংনীতে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের সোবহান ও সামাদ হোটেল এবং স্কয়ার ডেন্টাল নামের তিন প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অদিপ্তরের মেহেরপুরের সহকারী পরিচালক মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা গেছে, সুবহান ও সামাদ হোটেলের ফ্রিজে বাসি খাবার রাখা এবং সামাদ হোটেলের রান্নাঘরে মুরগি পালন করার অপরাধে দুটি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। একই অভিযানে স্কয়ার ডেন্ডালে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ক্যাব মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুর হক মানিক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম ও স্যানেটারি ইন্সেপেক্টর মশিউর রহমান।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)