মেহেরপুরে বিচার প্রক্রিয়া উন্নয়নে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমে সমন্বয়ের তাগিদ

আপলোড তারিখঃ 2025-05-12 ইং
মেহেরপুরে বিচার প্রক্রিয়া উন্নয়নে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মেহেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা জজ কোর্ট মিলনায়তনে এই ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহার, জুয়েল রানা, মোহাম্মদ জাহিদুর রহনান, সিনিয়র সহকারী জজ মেহেদী হাসান মোবারক মুনিম, মাসুদ রানা, শাহিমুল আহমেদ, সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল হক, পিপি সাইদুর রাজ্জাক, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন, জেলার নিজাম উদ্দিন, কোট পুলিশ পরিদর্শক জিয়াউদ্দিন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।



বক্তারা বলেন, পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স পুলিশসহ অংশীদারি সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধন সৃষ্টি করে। সংশ্লিষ্ট সবার পারষ্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতকরণের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সব অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)