মহেশপুরে কিশোরীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

আপলোড তারিখঃ 2025-05-12 ইং
মহেশপুরে কিশোরীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) উদ্যোগে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার ধান্যহাড়িয়া, পোড়াদাহ, গয়েশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন (ইরেসপো) কর্মকর্তা পমেট চন্দ্র বর্মন প্রমুখ। পরে কিশোরীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)