পিতার বিরোধে প্রাণ গেল ছেলের, ঘাতক পলাতক

দর্শনার ছয়ঘরিয়ায় স্কুলছাত্র খুন, প্রতিবাদে হামলা ও অগ্নিসংযোগ

আপলোড তারিখঃ 2025-05-12 ইং
পিতার বিরোধে প্রাণ গেল ছেলের, ঘাতক পলাতক ছবির ক্যাপশন:

দর্শনার ছয়ঘরিয়া গ্রামে দুই বন্ধুর দ্বন্দ্বের জেরে ছেলে রিয়াদ হোসেনকে (১৩) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রিয়াদ ব্যাকপাড়ার জিয়ারুল ইসলাম জিয়ার ছেলে ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। হত্যাকাণ্ডের খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ও অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় দর্শনা থানা পুলিশ ঘাতক হজরত আলীর (৩০) স্ত্রী সুমাইয়া খাতুন ও মা ফাহিয়া বেগম কুকিনাকে (৪৬) হেফাজতে নেয়। ঘাতক হজরত আলী একই এলাকার মৃত বাইতুল্লাহর ছেলে ও নিহত রিয়াদের পিতা জিয়ারুলের বন্ধু।

স্থানীয়রা জানান, ঘাতক হজরত আলী ও জিয়ারুল ইসলামের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে বেশ কিছুদনি ধরে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই মধ্যে হজরতের বাড়িতে তার বোন এবং বোনের স্বামী এসে বসবাস করেন। হজরতের সঙ্গে বিরোধ থাকলেও রিয়াদের বাবা জিয়ারুলের সঙ্গে তাদের সখ্যতা গড়ে ওঠে। এ নিয়ে হযরতের মা বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ সৃষ্টি করতেন। গতকাল দুপুরে বাড়ির পাশে গরুর গোবরের নেদা রাখাকে কেন্দ্র করে ফাহিয়া বেগম কুকিনা জিয়ারুলকে উদ্দেশ্যে করে গালমন্দ শুরু করেন। একপর্যায়ে হজরত আলী মায়ের কথায় জিয়ারুলের ওপর রাগান্বিত হয়ে হাসুয়া নিয়ে তাকে মারতে যায়। তবে বাড়িতে জিয়ারুলকে না পেয়ে তার ছেলে রিয়াদের ঘাড়ে কোপ মেরে বসে। এতে ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হলে হজরত আলী পালিয়ে যান।

এদিকে, কিশোর রিয়াদের মৃত্যুতে ক্ষুব্ধ এলাকাবাসী হজরতের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে, আগুন দিয়ে পুড়িয়ে দেয় হজরতের ব্যবহৃত মোটরসাইকেল। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত রিয়াদের লাশ উদ্ধার করে এবং হজরত আলীর স্ত্রী সুমাইয়া খাতুন ও মা ফাহিয়া বেগম কুকিনাকে আটক করে থানা হেফাজতে নেয়। গতকাল রাতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদেেন্তর জন্য রিয়াদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠায় থানা পুলিশ।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘হজরত আলীর বোন ও বোনের স্বামীর সঙ্গে সখ্যতা গড়ে ওঠে প্রতিবেশী জিয়াউর রহমানের। এ নিয়ে কথা কাটাকাটির জেরে জিয়াকে মারতে যায় হজরত আলী। কিন্তু তাকে না পেয়ে তার ছেলে রিয়াদকে হাসুয়া দিয়ে তার ঘাড়ে কোপ দেয় হজরত। এতে ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলছে। ঘটনাস্থল থেকে ঘাতক হজরতের মা ও স্ত্রীকে হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)