গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন

আপলোড তারিখঃ 2025-05-12 ইং
গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বাওট কলেজ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের লক্ষ্যে কলেজের শ্রেণি কক্ষে ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটার তাদের নেতা নির্বাচন করেন। ওয়ার্ড নেতা-কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করা হয়। নির্বাচনে ২৪৪ ভোট পেয়ে হামিদুল হক সভাপতি ও জাহিদুল ইসলাম ১৭২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান মনি।

সম্মেলনের শুরুতে গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মহাম্মদ, আমিরুল ইসলাম। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)