ঝিনাইদহে মানবাধিকার সমিতির কমিটি ঘোষণা

আপলোড তারিখঃ 2025-05-12 ইং
ঝিনাইদহে মানবাধিকার সমিতির কমিটি ঘোষণা ছবির ক্যাপশন:

‘জুলাই বিপ্লব আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। দেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণ খুলে লিখতে পারছেন। গুম আর গায়েবি মামলার মতো ভয়ংকর অপরাধ নেই।’ গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের জেলা শাখার প্রস্তাবিত সভাপতি মো. উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ও হৃদয়ে পতাকা ২ মার্চের সভাপতি কবি সাহানা ইসলাম, লায়ন বিথি কনীকা, আহসান হাবীব, মনিরা খাতুন, রমেল পারভেজ প্রান্ত, মুস্তাফিজুর রহমান, চঞ্চল হোসেন ও জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান লিটন। 

আলোচনা সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল বলেন, দেশের মানবাধিকার সংগঠনগুলো ১৭ বছর কাজ করতে পারেনি। তারা নির্যাতিত অসহায় মানুষের পাশেও দাঁড়ায়নি। সবখানে ফ্যাসিস্ট ভীতি কাজ করেছে। এখন দেশে সেই দুঃসময় নেই। মানুষ কথা বলতে পারছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১ বছরের জন্য ঝিনাইদহ জেলায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ২১ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন অনুমোদন করেন।

সভাপতি হিসেবে মো. উজ্জ্বল হোসেন, সিনিয়র সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সহসভাপতি মো. জহুরুল ইসলাম, চঞ্চল হোসেন, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রমেল পারভেজ (প্রান্ত), অর্থ সম্পাদক মো. আমিনুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক শেখ খালিদ হাসান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সাহেব আলী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাফায়ত হোসেন শিমুল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ইসরাত জাহান, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক চমক, কার্যনির্বাহী সদস্য মো. আরিফুজ্জামান আরিফ, কার্যনির্বাহী সদস্য মো. মামুনুর রশিদ, মো. মাহবুর রহমান, মো. হৃদয়, মো. সাগর হাসান ও মো. শাহারিয়ার রিজভী নির্বাচিত হন।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)