ভারতে প্রবেশকালে শিশুসহ আটক ১৪

জীবননগরের সীমান্ত এলাকায় বিজিবির অভিযান

আপলোড তারিখঃ 2025-05-12 ইং
ভারতে প্রবেশকালে শিশুসহ আটক ১৪ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশকালে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ভোর সাড়ে ৪টার দিকে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির হাবিলদার মনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ২ জন শিশু, ৩ জন নারী এবং ৯ জন পুরুষ।


বিজিবির সূত্রে জানা যায়, তারা দীর্ঘ ৬ মাস আগে ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় ধরা পড়েন। আটককৃতরা হলেন- বাগেরহাটের ঘাটবিল গ্রামের শাহাদত কাজীর ছেলে হাসান কাজী (৩৮), মৃত মোশারফ কাজীর মেয়ে সেলিনা বেগম (৩৬), হাসান কাজীর ছেলে সালমান কাজী (১৪) ও শাকিব কাজী (১২), যশোরের বসতপুর গ্রামের মৃত আব্দুর রব মুন্সির ছেলে ইউনুস আলী (৩৬), বহিলাপোতা গ্রামের চান মিয়ার ছেলে হোসেন আলী (৪৯), শাঁখারিপোতা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আজিজুর রহমান (২৬), বহিলাপোতা গ্রামের ইসলাম মোল্লার ছেলে দেলোয়ার হোসেন (৩৮), কলসি গ্রামের মৃত আহমেদ সরদারের মেয়ে মোসাম্মৎ আদরী (২৭), ঘীবা গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহেল হোসেন (১৮), চাচরা গ্রামের তবিবুর রহমানের ছেলে জাহিদুর রহমান (৫০), খুলনার মুক্তার আলী গাজীর মেয়ে নাজমা খাতুন (৩৬), নোয়াখালীর ওয়াসেকপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে ইলিয়াস (৩৭) এবং খাগড়াছড়ির হাতির খোদা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইউসুফ নবী (২৬)।


আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ভারতে প্রবেশ করেছিলেন কর্মসংস্থানের উদ্দেশ্যে। বিজিবি তাদের জীবননগর থানায় হস্তান্তর করেছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, বিজিবি সদস্যরা রোববার দুপুরে ১৪ জন অনুপ্রবেশকারীকে থানায় সোপর্দ করেছে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)