জীবননগরে ছাত্র-জনতার আনন্দ মিছিল

আপলোড তারিখঃ 2025-05-12 ইং
জীবননগরে ছাত্র-জনতার আনন্দ মিছিল ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জীবননগরে ছাত্র-জনতা আনন্দ মিছিল করেছে। গতকাল রোববার মাগরিবের নামাজের পর জীবননগর মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি চ্যাংখালি ও হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।


সমাবেশে বক্তব্য দেন জীবননগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ, সদস্যসচিব হৃদয় এবং জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফ হোসেন প্রমুখ। মিছিল ও সমাবেশে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’-এই ধরনের স্লোগান দেওয়া হয়।


সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছে। তাদের মনে করিয়ে দিতে চাই-এখন স্ক্রিনশটের যুগ। প্রতিটি পোস্ট সংরক্ষণ করা হচ্ছে। বাংলার মাটিতে তোমাদের ঠাঁই হবে না। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হওয়ার পর আর ফিরে আসতে পারেনি। আওয়ামী লীগও পারবে না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)