গাংনীতে সেনাবাহিনীর অভিযানে বোমা, অস্ত্র ও গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2025-05-12 ইং
গাংনীতে সেনাবাহিনীর অভিযানে বোমা, অস্ত্র ও গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীর চোখতলা নামক এলাকায় সেনাবাহিনীর অভিযানে পাঁচটি হাতবোমা, একটি বিদেশি পিস্তল ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র সড়কে ডাকাতি ও নাশকতার উদ্দেশ্যে চোখতলা এলাকার মাঠে অবস্থান নিয়েছে-এমন খবরে মেহেরপুর সেনা ক্যাম্প থেকে একটি নিয়মিত টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন মেজর ফারহান ও লেফটেন্যান্ট মিনহাজ। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা বোমা, অস্ত্র ও মাদক ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি হাতবোমা, একটি পিস্তল ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)