আলমডাঙ্গায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2025-05-12 ইং
আলমডাঙ্গায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: মাদক ব্যবসায়ী আটক

আলমডাঙ্গা থানা-পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গঁাঁজাসহ সনিরুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সনিরুল ইসলাম দৌলতপুর থানাধীন জামালপুর ত্রিমহনী পাড়ার হামিদুল আজমের ছেলে।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার হাপানীয়া পুলিশ ক্যাম্প জানতে পারে, এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য হাপানীয়া চৌরাস্তা মোড় এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ক্যাম্প পুলিশ ছদ্মবেশে হাপানিয়া দক্ষিণ পাড়া চৌরাস্তা মোড় অবস্থান নেয়। এসময় এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তার পিছু নেয় হাপানীয়া পুলিশ ক্যাম্পের এসআই ওবায়দুল্লাহ আল মামুন। তখন পরিস্থিতি বুঝতে পেরে সটকে পড়ার চেষ্টা করেন সনিরুল ইসলাম। এসময় পুলিশ তাকে আটকের পর তার নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, হাপানিয়া পুলিশ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সনিরুল ইসলাম নামে একজনকে আটক করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)