ছবির ক্যাপশন:
আ.লীগ নেতা গোলাম মোর্তুজা
ভারতে পালিয়ে যাবার সময় জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজাকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘গোলাম মোর্তুজা রোববার সকালে দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এসময় সন্দেহ হলে তাকে আটক করে জয়নগর ইমিগ্রেশন পুলিশ। তার নামে বিএনপি নেতাকে অপহরণ পূর্বক নির্যাতন করার অভিযোগে মামলা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘গোলাম মোর্তুজাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।’
