আলমডাঙ্গায় এতিমখানায় ফ্যান বিতরণ

আপলোড তারিখঃ 2025-05-11 ইং
আলমডাঙ্গায় এতিমখানায় ফ্যান বিতরণ ছবির ক্যাপশন: এতিমখানায় ফ্যান বিতরণ

আলমডাঙ্গায় ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে আল-আমিন সোসাইটি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এতিমখানায় ১৩টি ফ্যান বিতরণ করা হয়েছে। গতকার শনিবার বেলা ১১টায় পৌরসভার থানাপাড়া এলাকায় সংস্থার কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। এ সময় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ঐশিকা একটি নিবন্ধিত সামাজিক উন্নয়ন সংস্থা, যা সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত। বর্তমানে আল-আমিন সোসাইটি লিল্লাহ বোর্ডিং এতিমখানায় শতাধিক শিশু ধর্মীয় শিক্ষা নিচ্ছে। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)