লিচু গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

আপলোড তারিখঃ 2025-05-11 ইং
লিচু গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু ছবির ক্যাপশন: লিচু গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপায় লিচু গাছে ওঠে লিচু পাড়ার সময়ে পড়ে গিয়ে সাঈদ হোসেন নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার রতিডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাঈদ হোসেন কাঁচেরকোল ইউনিয়নের রতিডাঙ্গা গ্রামের মৃত সাফাই মোল্লার ছেলে।


স্থানীয়রা জানান, সকালে একই গ্রামের জাহিদ বিশ্বাসের গাছে লিচু পাড়তে গিয়ে সাঈদ গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, ‘গাছ থেকে পড়ে মৃত্যুর বিষয়টি শুনেছি, মরদেহ কুষ্টিয়া থেকে বাড়িতে নেওয়ার চেষ্টা করছে পরিবার।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)