চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সর্প দংশনে বৃদ্ধা ও শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2017-10-15 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সর্প দংশনে বৃদ্ধা ও শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার জালশুকা গ্রামে সর্প দংশনে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল ভোরে নিজ ঘরের ভিতর তাকে সর্প দংশন করে। পার্শ্ববর্তি গ্রামে কবিরাজের কাছে ঝাড়ফুকের পর তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন। জানা যায়, গতকাল শনিবার সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মসজিদপাড়ার মৃত এরেং মন্ডলের স্ত্রী নিজ বাড়ীর ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাকে সাপে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শ্রিকোল বোয়ালিয়ার এক ওঝার কাছে নিয়ে যায়। ঝাড়ফুক করার পর তাকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. শিরিন জেবিন সুমি তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে নেয়ার অনেক আগেই তার মৃত্যু হয়। বারাদী প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে সাপে কেটে মামুনা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কাটলে শনিবার ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন খাতুন খোকসা গ্রামের মল্লিকপাড়ার আব্দুল মালেকের মেয়ে এবং স্থানীয় খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)