বজ্রপাতে নিহত দুই কৃষক পরিবারের পাশে বিএনপি

সহায়তা দিলেন তারেক রহমান

আপলোড তারিখঃ 2025-05-11 ইং
বজ্রপাতে নিহত দুই কৃষক পরিবারের পাশে বিএনপি ছবির ক্যাপশন: কৃষক পরিবারের পাশে বিএনপি

ঝিনাইদহে বজ্রপাতে নিহত কৃষক ওলিয়ার রহমান ও মিরাজুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার উত্তর ভবানীপুর ও পশ্চিম বিষয়খালি গ্রামে তার পক্ষ থেকে সহায়তা পৌঁছে দেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। নেতৃবৃন্দ নিহত দুই কৃষকের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের হাতে মানবিক সহায়তা তুলে দেন।


এসময় কেন্দ্রীয় কৃষকদলের টিএস আইয়ুব, মোমিনুর রহমান, ওসমান আলী বিশ্বাস, শফিকুল ইসলাম শফিক, শামসুর রহমান শামস, আব্দুল্লাহ আল নাইম, কবির হোসেন, সোলায়মান হোসেন, মোল্লা হারুনুর রশিদ, ফারুকুল ইসলাম ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


পরে চণ্ডিপুর গ্রামে অনুষ্ঠিত হয় কৃষক সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘জননেতা তারেক রহমান কৃষকদের নিয়ে ভাবেন। তিনি ক্ষমতায় গেলে কৃষকের মুখে বারো মাস হাসি রাখার মতো প্রকল্প বাস্তবায়ন করবেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)