হরিণাকুণ্ডুতে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু, মা হাসপাতালে

আপলোড তারিখঃ 2025-05-11 ইং
হরিণাকুণ্ডুতে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু, মা হাসপাতালে ছবির ক্যাপশন: মা হাসপাতালে

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ধান বোঝাই ট্রলির ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে রুহুল আমিন (২ মাস) নামো এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা সাথী খাতুন। তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার চারাতলা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ভালকি গ্রামের শাহাদাত হোসেন ও সাথী খাতুনের ছেলে।


শাহাদাত হোসেন জানান, তার স্ত্রী সাথী খাতুন বাপের বাড়ি থেকে ইজিবাইকযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে চারাতলা বাজারের কাছে পৌঁছালে একটি ধান বোঝাই ট্রলি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা রুহুল আমিন ছিটকে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মা ও শিশুকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়। তবে পথেই শিশুটির মৃত্যু হয়।


হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আইভি জানান, শিশুটিকে জরুরি বিভাগে মৃত অবস্থায় পেয়েছিলেন তিনি। হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়। 


এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ রউফ খান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)