মেহেরপুর শহরে ব্লকেড কর্মসূচি, আ. লীগকে নিষিদ্ধের দাবি

আপলোড তারিখঃ 2025-05-11 ইং
মেহেরপুর শহরে ব্লকেড কর্মসূচি, আ. লীগকে নিষিদ্ধের দাবি ছবির ক্যাপশন:

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মেহেরপুর শহরে ব্লকেড কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে এনসিপি, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন, রেড জুলাইসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। কর্মসূচিটি সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলেছে।


কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না”, “আওয়ামী লীগ, ব্যন ব্যন”-সহ নানা স্লোগান দেন।


ব্লকেড কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সভাপতি ইমতিয়াজ আহমেদ, সদস্যসচিব মোজাহিদুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব তামিম হোসেন এবং এনসিপির নেতা মুইস প্রমুখ

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)