সোনালী লাইফ ইন্স্যুরেন্স চুয়াডাঙ্গার ব্রাঞ্চ ম্যানেজার মকবুল হোসেনকে চূড়ান্তভাবে বহিষ্কার

আপলোড তারিখঃ 2025-05-11 ইং
সোনালী লাইফ ইন্স্যুরেন্স চুয়াডাঙ্গার ব্রাঞ্চ ম্যানেজার মকবুল হোসেনকে চূড়ান্তভাবে বহিষ্কার ছবির ক্যাপশন: চুয়াডাঙ্গার ব্রাঞ্চ ম্যানেজার মকবুল হোসেন

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চুয়াডাঙ্গা সেলস অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মো. মকবুল হোসেনকে চূড়ান্তভাবে বহিষ্কার করেছে কোম্পানির বোর্ড। গতকাল শনিবার কোম্পানির প্রধান কার্যালয় থেকে তাকে বহিষ্কার করে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র ম্যানেজার কাউছার আহম্মেদ রাসেল।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. মকবুল হোসেন সরকারিভাবে নিষিদ্ধ ও অনিবন্ধিত একটি প্রতিষ্ঠানে (পবহঃভী) আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। একইসঙ্গে তিনি কোম্পানির সম্মানিত গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ উঠে। এই অভিযোগের ভিত্তিতে গত ১০ এপ্রিল তাকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়। তবে তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। পরবর্তীতে ৩০ এপ্রিল  অনুষ্ঠিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ড সভায় তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।


এছাড়াও, বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি সকল গ্রাহককে সতর্ক করে বলা হয়, মো. মকবুল হোসেনের সঙ্গে এখন থেকে যেন কেউ কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)