নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত লেমন-জগলু-ইবু পরিষদ

আপলোড তারিখঃ 2017-10-15 ইং
নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত লেমন-জগলু-ইবু পরিষদ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির নির্বাচন জমে উঠেছে নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচন জমে উঠেছে। আগামী ৩রা নভেম্বর আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোর প্রচার প্রচারণায় ব্যস্ত দেখা গেছে লেমন-জগলু-ইবু পরিষদকে। গতকাল শনিবারও শহরের বড় বাজার এলাকা থেকে শুরু করে মুন সুপার মার্কেট, ভি.জে স্কুল রোড, পুরাতন হাসপাতাল রোড, কোর্ট মোড়, শহীদ আবুল কাশেম সড়ক হয়ে পৌরসভা মোড় পর্যন্ত গণসংযোগ করেন নেতৃবৃন্দ। এ সময় তারা ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা তুলে ধরে আগামীতে জেলা দোকান মালিক সমিতির পরিচালনা কার্যক্রমের হালচিত্র পরিবর্তনের অঙ্গিকার করে পূর্ণ পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যবসায়ী নেতা আসাদুল হোসেন জোয়ার্দার লেমন, আব্দুল কাদের জগলু, ইবরুল হাসান জোয়ার্দার ইবুসহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এরআগে গত ১২ অক্টোবর বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রচারণায় নামে লেমন-জগলু-ইবু পরিষদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)