আলমডাঙ্গায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

আপলোড তারিখঃ 2025-05-10 ইং
আলমডাঙ্গায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত ছবির ক্যাপশন: রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

আলমডাঙ্গায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এই দিবস উপলক্ষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে সরকারি কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক আব্দুল মুনায়েম।


দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রধান আলোচক সহকারী অধ্যাপক মহিতুর রহমান। বিশেষ আলোচক ছিলেন সিনিয়র প্রভাষক ড. মহবুব আলম, সিনিয়র প্রভাষক শরিয়ত উল্লাহ, সিনিয়র প্রভাষক লুৎফুন নেছা, প্রভাষক জামাল উদ্দিন, প্রভাষক সাব্বির আহমেদ, প্রভাষক আবু সাইদ, প্রভাষক তারিক আহসান, প্রভাষক শামীম আহমেদ, ক্রীীড়া শিক্ষক সাঈদ হিরন প্রমুখ। সোসাইটির যুব স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)