পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2025-05-10 ইং
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তারুণ্যের উৎসব সেমিনার সফল করার লক্ষ্যে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ইউনিয়নের বড়বলদিয়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সাবেক মেম্বার সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সমাবেশ তরুণ প্রজন্মের নতুন জাগরণ। তরুণদের রাজনৈতিক অধিকার হরণ করে তাদের কণ্ঠরোধ করা হয়েছিল। আমরা সেই রুদ্ধদ্বার খুলে দিতে চাই। তরুণদের বলার সুযোগ দিতে চাই। বিএনপি সেই প্ল্যাটফর্ম তৈরি করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ শফি, সহসভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রেজা, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, মনিরুল ইসলাম মনির, দর্শনা থানা বিএনপির সদস্য মাসুদ রানা মাস্টার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাসান আলী প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম,  সাধারণ সম্পাদক মুন্তাজ আলী, জয়নাল আবেদীন, উজ্জ্বল হোসেন, নকিবুল হাসান লিটন, আজিজুল, হাশেম আলী, ইউনিয়ন ছাত্রদল নেতা জসীম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবদল নেতা হাসেম আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)