আলমডাঙ্গায় সবজির আড়ালে গাঁজা চাষ

ছোট-বড় ১০টি গাঁজা গাছ উদ্ধার, চাষী পলাতক

আপলোড তারিখঃ 2025-05-10 ইং
আলমডাঙ্গায় সবজির আড়ালে গাঁজা চাষ ছবির ক্যাপশন: গাঁজা চাষ

আলমডাঙ্গা উপজেলায় সবজি চাষের আড়ালে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযানে উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রাম থেকে আশাবুল আলী (৪৩) নামের এক চাষীর খেত থেকে ছোট-বড় ১০টি গাঁজা গাছ উদ্ধার হয়।

জানা গেছে, আশাবুল নিজ বাড়ির পাশে একটি সবজি বাগানে লাল শাক ও বেগুনের গাছের আড়ালে গোপনে গাঁজা গাছ চাষ করে আসছিলেন। গাঁজা গাছগুলোর উচ্চতা ছিল ৩ থেকে ৫ ফুট পর্যন্ত। যা নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান। অভিযানে সবজি বাগান থেকে ছোট-বড় ১০টি গাঁজা গাছ উদ্ধার হয়। যা পুলিশ হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আশাবুল আলি দীর্ঘদিন ধরে সবজির আড়ালে গাঁজা চাষ করে আসছিলেন এবং গাছগুলো নিয়মিতভাবে পরিচর্যা করতেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবজি বাগান থেকে ১০টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গাঁজাচাষী আশাবুল আলিকে আটকের চেষ্টা চলছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)