খুলনা বিশ্ববিদ্যালয়ে ৭৫তম হলেন সাংবাদিক কন্যা নীলা

আপলোড তারিখঃ 2025-05-10 ইং
খুলনা বিশ্ববিদ্যালয়ে ৭৫তম হলেন সাংবাদিক কন্যা নীলা ছবির ক্যাপশন: সাংবাদিক কন্যা নীলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফলের মেধা তালিকায় ৭৫তম স্থান অর্জন করেছে রাকিবা ইসলাম নীলা। ২০২৪-২৫ সেশনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল গত বৃহস্পতিবার (৮ মে) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে একই সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায়ও মেধা তালিকায় স্থান পান নীলা। রাকিবা ইসলাম নীলা আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ভেদামারী গ্রামের মো. রফিউদ্দীন মন্ডল ও মোছা. আকলিমা খাতুনের একমাত্র পুতনী।

এছাড়া রাকিবা ইসলাম নীলা চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম (ইসলাম রকিব) ও মাতা গৃহীনি রিক্তা ইসলামের একমাত্র মেয়ে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এ ফলাফলকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ভালো পড়ালেখার  পাশাপাশি আরও ভালো ফলাফলের প্রত্যাশাই তার বাবা-মা সকলের নিকট দোয়া কামনা করেছেন। কৃতিত্বপূর্ণ ফলাফলে রাকিব ইসলাম নীলাকে পরিবারের সদস্যসহ সাংবাদিকরা অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)