চুয়াডাঙ্গায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপনে প্রস্তুতি সভা

আগামী ১৬ ও ১৭ মে আয়োজন হবে বিজ্ঞান মেলা

আপলোড তারিখঃ 2025-05-09 ইং
চুয়াডাঙ্গায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপনে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন: চুয়াডাঙ্গায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপনে প্রস্তুতি সভা

চুয়াডাঙ্গায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় সর্বস্মতিক্রমে এবারের বিজ্ঞান মেলাকে আরও বেশি জাকজমকপূর্ণ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৬ ও ১৭ মে শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে এবারের বিজ্ঞান মেলা। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে জমকালো আয়োজনে সাজানো হবে এবারের আসর। মেলায় অংশগ্রহণ করবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। থাকবে কুইজ ও সেমিনারের বিশেষ আয়োজন। করা হবে স্টল মূল্যায়ন। এছাড়া এবারের আয়োজনে থাকছে নানা ভিন্নতা।

সভায় সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘বিজ্ঞান চিন্তাকে বাড়াতে হলে, নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবারের আয়োজনকে আড়ম্বরপূর্ণ করতে হবে। আয়োজনের প্রত্যেকটি দিকে খেয়াল রাখবেন। কমিটির সকল সদস্যের প্রতি অনুরোধ, এ আয়োজনটিকে সফল করবেন।’

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামান, সাংবাদিক শাহ আলম সনি, মেহেরাব্বিন সানভী, আহসান আলম, আলমগীর রনিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, বিজ্ঞান শিক্ষক ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)