চুয়াডাঙ্গায় নকল শিশুখাদ্য বিক্রির অভিযোগে অভিযান

তাজমুল স্টোরে জরিমানা ও বন্ধ ঘোষণা

আপলোড তারিখঃ 2025-05-09 ইং
চুয়াডাঙ্গায় নকল শিশুখাদ্য বিক্রির অভিযোগে অভিযান ছবির ক্যাপশন: চুয়াডাঙ্গায় নকল শিশুখাদ্য বিক্রির অভিযোগে অভিযান

চুয়াডাঙ্গা পৌর শহরের নিচের বাজারে নকল শিশুখাদ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এসময় ৪ বস্তা ভেজাল শিশুখাদ্য জব্দ এবং ৭ দিনের জন্য বন্ধ করা হয় ওই প্রতিষ্ঠান।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার নিচের বাজারে অভিযান পরিচালন করা হয়। এসময় মেসার্স তাজমুল স্টোর নামক প্রতিষ্ঠানে বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর শিশুখাদ্য পাওয়া যায়। পরে নকল ও ভেজাল শিশুখাদ্য বিক্রয় করার অপরাধে মেসার্স তাজমুল স্টোরের মালিক তাজমুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা হয় ৪ বস্তা ভেজাল শিশুখাদ্য এবং ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় ওই প্রতিষ্ঠান। পরে জব্দকৃত ভেজাল শিশু খাদ্য ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক, ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহমান, বাজার কমিটির সদস্যবৃন্দ ও জেলা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)