আন্দুলবাড়ীয়া কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সাইদুর রহমান

আপলোড তারিখঃ 2025-05-08 ইং
আন্দুলবাড়ীয়া কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সাইদুর রহমান ছবির ক্যাপশন: সাইদুর রহমান

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজের ছয় মাস মেয়াদী নিয়মিত গভর্নিং বডি (এডহক) কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রদলের সহসভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান বাবু। নবনির্বাচিত (এডহক) কমিটির অনুমোদন প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। কলেজ পরিদর্শক এস.এম. তৌহিদুজ্জামান স্বাক্ষরিত একটি অনুমোদনপত্র পত্রে গতকাল বুধবার কলেজে পৌঁছায়। সাইদুর রহমান বাবু আন্দুলবাড়ীয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের খাঁপাড়ার বাসিন্দা, শেখ তোফাজ্জল হোসেনের কনিষ্ঠ পুত্র। তাঁর এই নির্বাচনে কলেজ কর্তৃপক্ষ আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে।

এছাড়াও সাইদুর রহমান বাবু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, জেলা বিএনপির সভাপতি, বিজিএমইএ’র প্যানেল লিডার, ঢাকাস্থ রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)