বৃত্তি পেয়েছে সাংবাদিক পুত্র মুস্তাসিম বিল্লাহ ও ভাগ্নি জারিন

আপলোড তারিখঃ 2025-05-08 ইং
বৃত্তি পেয়েছে সাংবাদিক পুত্র মুস্তাসিম বিল্লাহ ও ভাগ্নি জারিন ছবির ক্যাপশন:

আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন ও শিক্ষিকা মুস্তারী খাতুনের বড় ছেলে মুস্তাসিম বিল্লাহ ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণি হতে অংশ নিয়ে কৃতিত্বের সাথে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। জীবননগর উপজেলা কিন্ডার গার্টেন (জে.ইউ.কে. স্কলারশিপ) অ্যাসোসিয়েশনের অধীনে আন্দুলবাড়ীয়ার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আন্-নূর ইসলামি একাডেমি অ্যান্ড কিন্ডার গার্টেন স্কুল থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেয় সে। মুস্তাসিম বিল্লাহ ভালো ফলাফল অর্জন করে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করায় তার জন্য সকলের দোয়া কামনা করেছেন পরিবার।

এছাড়া,আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুনের ভাগ্নি জারিন ইয়াছমিনও চতুর্থ শ্রেণি থেকে অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সে জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামের জহিরুল ইসলাম ও গৃহিণী আজমিরা খাতুন শ্যামলীর একমাত্র কন্যা। ভাগ্নির সাফল্যের জন্যও সবার দোয়া কামনা করেছেন জাহিদুল ইসলাম। উল্লেখ্য, এর আগে জারিন ইয়াছমিন একই অ্যাসোসিয়েশনের অধীনে তৃতীয় শ্রেণি থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)