আলমডাঙ্গার ডাউকিতে ধান বাঁধার সময় কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2025-05-08 ইং
আলমডাঙ্গার ডাউকিতে ধান বাঁধার সময় কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন: আলমডাঙ্গার ডাউকিতে ধান বাঁধার সময় কৃষকের মৃত্যু

আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের সন্ধিগাড়ি মাঠে ধান বাঁধার সময় প্রচণ্ড রোদে কাজ করতে গিয়ে মনো (৩৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মনো গ্রামের অমূল্যর ছেলে। জানা গেছে, গতকাল সকাল থেকে একই গ্রামের সুরুত মালিতার ছেলে মিশকাতের ধান বাঁধার কাজ করাছিলেন তিনি। কাজ করার এক পর্যায়ে তিনি তীব্র পেটব্যথা অনুভব করেন এবং ক্লান্ত হয়ে পড়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। নিহত মনো দুই সন্তানের জনক। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাদ আসর ডাউকির শানের পুকুরসংলগ্ন গোরস্থানে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)