জীবননগরে ৪৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

আপলোড তারিখঃ 2025-05-08 ইং
জীবননগরে ৪৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ ছবির ক্যাপশন: জীবননগরে ৪৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

জীবননগর থেকে ৪৮ লাখ টাকার স্বর্ণসহ মো. আলমগীর হোসেন (৪৮) নামের ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে স্বর্ণসহ আটক করে বিজিবি। রাত সাড়ে ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা দেড়টার দিকে বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির টহল দল জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। এসময় জীবননগরের নব দুর্গাপুর গ্রামের বাসিন্দা মো. আলমগীর হোসেনকে আটক করা হয়। প্রথমে তিনি কিছু স্বীকার না করলেও পরবর্তীতে তার শরীর তল্লাশি করা হলে কস্টেপ প্যাচানো অবস্থায় ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন ৩৪৯ দশমিক ৩৩ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা। 

আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। আর স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে সরকারী জেলা কোষাগার জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)