মেহেরপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2025-05-08 ইং
মেহেরপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: দুই মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১৩ গ্রাম হেরোইনসহ ঝণ্টু মিয়া ও হৃদয় মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঝণ্টু মেহেরপুর সদর উপজেলা সুবিদপুর শিশিরপাড়া গ্রামের আনসার আলীর ছেলে এবং হৃদয় একই এলাকার রাশিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির ইন্সপেক্টর গোপালের নেতৃত্বে ডিবি সদস্যরা শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাগান থেকে ঝণ্টু ও হৃদয়কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিদের বুধবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)