মেহেরপুরে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2025-05-08 ইং
মেহেরপুরে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন: সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত জেলা পর্যায়ে সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার বিতরণ করেন। 

জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, ‘তোমরা নতুন, তোমরা তরুণ, তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। তোমরা সবার সাথে ভালো ব্যবহার করবে। দিনের পথে থাকবে। সততা এবং আদর্শ নিয়ে বড় হবে। পড়ালেখার মাধ্যমে মা বাবার স্বপ্ন পূরণ করবে।’ এ জে এম সিরাজুম মুনীর উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তথ্য অফিসার আব্দুল আল মামুন, খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, ফিল্ড অফিসার, ওবাইদুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোহাম্মদ তাওহীদুল ইসলাম।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)