ভারতে প্রবেশের সময় ১৯ বাংলাদেশি আটক

বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2025-05-07 ইং
ভারতে প্রবেশের সময় ১৯ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহে ১৯ জনকে আটক করেছে বিজিবি। মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- ফেনীর হরিপুর গ্রামের জাদব দাসের ছেলে শেম্পু কুমার দাস (৩৩), খুলনার আনন্দনগর গ্রামের সাহেব আলী শেখের ছেলে মিজানুর রহমান (৪২), নড়াইলের মাধবপাশা গ্রামের আলামিন মোল্লার ছেলে সামাদ মোল্লা (২৯), একই জেলার কুঞ্জপুর গ্রামের শহিদ শেখের ছেলে সুমন শেখ (২৭) ও যশোরের সোনাতলা গ্রামের গহর মোল্লার ছেলে ইনামুল মোল্ল্যা (৩৮)।

বিজিবি বলছে, মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনীপুর, কুসুমপুর ও বাঘাডাঙ্গা বিওপি এলাকায় অভিযান চালায় বিজিবি। পৃথক এসব অভিযানে ১৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১০ জন নারী ও ৪ জন শিশু। এছাড়া পৃথক অভিযানে মাধবখালী বিওপি ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক ৫ পুরুষ বাংলাদেশিকে আদালতে সোপর্দ করা হবে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)