বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী পালনে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2025-05-07 ইং
বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী পালনে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন: প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শিশু বিষয়ক কর্মকর্তা আয়ূব হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা এবং ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর প্রমুখ। সভায় আগামী (৮ মে) ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিনে শিশু একাডেমি মিলনায়তনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা, কবিতা আবৃতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় আগামী ২৫ মে রোববার যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)