ছবির ক্যাপশন:
শৈলকুপার রণি নিহত
দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে রবিউল ইসলাম রণি নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের গোলজার মোল্লার ছেলে। গত সোমবার বাংলাদেশি সময় বেলা সাড়ে ১১টার দিকে রবিউল ইসলাম রণিকে গুলি করে হত্যা করা হয়।
রণির ভাইয়ের জামাই তানভীর হোসেন আদনান, ডাকাতেরা নিকটস্থ একটি ব্যাংক ডাকাতি করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় নিকট দিয়ে প্রাইভেটযোগে বাড়ি ফিরছিলেন তার চাচা শ্বশুর রবিউল ইসলাম রণি। ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে ড্রাইভিং সিটেই তিনি নিহত হন। পারিবারিক সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম রণি দীর্ঘ ২২ বছর সপরিবারে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানে তার ব্যবসাও আছে। আগামী বৃহস্পতিবার রণির লাশ দেশে আসতে পারে বলে জামাই তানভীর হোসেন আদনান জানান।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, ডাকাতদের গুলিতে প্রবাসে কেউ নিহত হয়েছেন, এমন কোনো খবর তার কাছে নেই। এ বিষয়ে বৈদেশিক মন্ত্রণালয় থেকে কোনো ম্যাসেজও পাওয়া যায়নি বলে ওসি জানান। এদিকে, রণির মৃত্যুতে তার পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে।
