জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সাবেক কমিশনারকে ৩০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-05-07 ইং
জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন: জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে পণ্যের যথাযথ তথ্য না থাকায় জীবননগর পৌরসভার সাবেক কমিশনার মো. মতিয়ার রহমানকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাবার সামগ্রী তদারকি করা হয়।

এসময় পণ্যে যথাযথ তথ্য না থাকায় জীবননগর পৌরসভার সাবেক কমিশনার মো. মতিয়ার রহমানের প্রতিষ্ঠান মেসার্স নিশান ট্রেডার্সকে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুসারে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবু আনসার ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)