মেহেরপুরে গণপূর্ত বিভাগের কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আপলোড তারিখঃ 2025-05-07 ইং
মেহেরপুরে গণপূর্ত বিভাগের কর্মচারীদের অবস্থান কর্মসূচি ছবির ক্যাপশন: অবস্থান কর্মসূচি

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মেহেরপুরে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। নবম পে-স্কেল ঘোষণা এবং ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করেন গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা চরমভাবে ব্যহত হচ্ছে। তাই অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল ঘোষণা এবং অন্তবর্তীকালীন সময়ে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান একান্ত প্রয়োজন। এছাড়াও টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, সচিবালয়ের ন্যায় পদ-পদবি ও এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, এবং রেশনিং ব্যবস্থা প্রবর্তনের দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের যৌক্তিক দাবি উপেক্ষিত হয়ে আসছে। আমরা চাই, সরকার দ্রুত এসব দাবি মেনে নিক। তা না হলে কঠোর কর্মসূচির দিকে যেতে আমরা বাধ্য হব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)