পুলিশের অভিযানে আপত্তিকর অবস্থায় আটক-২

আপলোড তারিখঃ 2017-10-14 ইং
পুলিশের অভিযানে আপত্তিকর অবস্থায় আটক-২ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা অন্তুরাজ আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন অন্তুরাজ আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাত্রীযাপনকালে চাঁপাইনবাবগঞ্জের রোজিনা খাতুন (৩০) ও মেহেরপুর তেরোবাড়িয়ার রমজান আলী (৩৮) নামের দু’জনকে আটক করেছে পুলিশ। গত রাত ১টার দিকে ওই হোটেলের একটি কক্ষ থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলাম সময়ের সমীকরণকে জানান, চাপাইনবাবগঞ্জ জেলার পবা উপজেলার মোসেলবাড়ীর আলী হোসেনের মেয়ে রোজিনা খাতুন স্ত্রী পরিচয় দিয়ে মেহেরপুর জেলার তেরোবাড়িয়ার মৃত খেজমত আলীর ছেলে রমজান আলীর সাথে রাত্রীযাপন করছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রেল স্টেশন সংলগ্ন অন্তুরাজ আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেলের একটি কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় রোজিনা ও রমজানকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় প্রকৃত পক্ষে তারা স্বামী-স্ত্রী নয়; এই পরিচয় দিয়ে রাত্রীযাপন করার জন্য হোটেলে উঠেছিল। তাদের আচার আচরণে সন্দেহ হওয়ায় আর তারা প্রকৃত স্বামী-স্ত্রী না হওয়ায় দু’জনকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে আসা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)