চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2025-05-03 ইং
চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরজাহান বেগম (৪০) নামের এক নারীকে মারধর করা হয়েছে। গতকাল শুক্রবার সদর উপজেলার হাটরাহাটি মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহত নুরজাহান হাটরাহাটি মাঠপাড়ার প্রবাসী জুল হকের স্ত্রী।
নুরজাহান বেগম বলেন, মাঠে তাদের ধানের চাষ ছিল। গতকাল মাঠ থেকে কৃষি শ্রমিকদের মাধ্যমে ধান কেটে লাটাহাম্বার দিয়ে বাড়িতে নিচ্ছিলেন। এসময় প্রতিবেশী করিম ম-লের বৈদ্যুতিক তারে লাটাহাম্বার বেধে যাওয়ায় লাটাহাম্বার চালক তার নামিয়ে দেন। আরও একগাড়ি ধান মাঠে থাকায় তাৎক্ষণিক তার বেঁধে না দিয়ে তারা চলে যায়। বৈদ্যুতিক তার নামানো দেখে মস্ত ম-লের দুই ছেলে-করিম মন্ডল (৩৫) ও আল আমিন মন্ডল (৩০) নুরজাহানকে ডেকে গালাগালি করে। নিষেধ করলে তারা নুরজাহানকে পিটিয়ে আহত করে ও পায়ে আঘাত করলে তার পা ভেঙে যায়। পরে এলাকার লোকজন চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে নেয়।
নুরজাহান আরোও বলেন, ‘করিম আমাকে আরও হুমকি দিয়েছে থানায় গিয়ে কোনো লাভ হবে না, থানায় গেলে আমাকে আবার মারবে।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘নুরজাহানকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। শরীরের কিছু অংশে আঘাত থাকলেও মারাত্মক কোনো ফোলা বা রক্তক্ষরণের চিহ্ন পাওয়া যায়নি। তবে পায়ের আঘাতে প্লাস্টার করতে হয়েছে এবং এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।’
নুরজাহান জানান, তার স্বামী ও ছেলে প্রবাসে থাকেন, তাকে একা পেয়ে বিভিন্ন সময় করিম ও আল আমিন তাকে লাঞ্ছিত করে। শুক্রবার তাকে মারধর করা হয়। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)