চুয়াডাঙ্গায় প্রয়াত শিক্ষিকা খালেদা বেগমের রুহের মাগফিরাত কামনায়

আপলোড তারিখঃ 2025-05-03 ইং
চুয়াডাঙ্গায় প্রয়াত শিক্ষিকা খালেদা বেগমের রুহের মাগফিরাত কামনায় ছবির ক্যাপশন:

প্রয়াত শিক্ষিকা খালেদা বেগমের রুহের মাগফিরাত কামনা করে চুয়াডাঙ্গায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া জামে মসজিদে প্রথম দফায় দোয়া মাহফিলের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতি। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিক, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই এবং সদস্য বিলকিস নাহার, আইরিন ইসলাম, রফিকুল ইসলাম ওয়েলচাদ, ইউনুস আলীসহ স্থানীয় মুসল্লিগণ।
পরবর্তীতে দ্বিতীয় দফায় প্রয়াত শিক্ষিকার কন্যা ও জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনার নিজ বাসভবনে পৃথকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ফিরোজ উদ্দিন। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল চুয়াডাঙ্গা ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা খালেদা বেগম ইন্তেকাল করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)