দর্শনা কাঁচাবাজার সমবায় সমিতির বর্ষপূর্তি উদ্যাপন

আপলোড তারিখঃ 2025-05-03 ইং
দর্শনা কাঁচাবাজার সমবায় সমিতির বর্ষপূর্তি উদ্যাপন ছবির ক্যাপশন:

দর্শনা কাঁচাবাজার সমবায় সমিতির বর্ষপূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় সমিতির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন উজ্জলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির আয়-ব্যয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন, ক্যাশিয়ার মিজানুর রহমান, আমিন মিয়া, আরিফ হোসেন, আব্দুস সাত্তার, পলাশ ও সোহেল হোসেন।
আলোচনা শেষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা দর্শনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সমিতির কার্যালয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিকালে বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন সমিতির সদস্যরা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দর্শনা বাজারের ব্যবসায়ী গিয়াস উদ্দিন তালুকদার, ইদ্রিস মিয়া, আব্দুল মালেক, রুহুল আমিনসহ আমন্ত্রিত অতিথিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)