১১ বছর ভাত না খাওয়া বিএনপি কর্মী নিজাম অসুস্থ

আপলোড তারিখঃ 2025-05-03 ইং
১১ বছর ভাত না খাওয়া বিএনপি কর্মী নিজাম অসুস্থ ছবির ক্যাপশন:

প্রায় ১১ বছর ধরে ভাত খান না বিএনপি কর্মী নিজাম উদ্দীন। ভাতের বদলে খাওয়া শুরু করেন রুটি-কলা। ফলে তার শরীরে নানা রোগ বাসা বাঁধে। পরে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সর্বশেষ গত বুধবার সেখান থেকে তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। নিজাম উদ্দীন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নুর বক্সর ছেলে এবং স্থানীয়ভাবে বিএনপির রাজনীতিতে জড়িত।
নিজামের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ঝিনাইদহের মহেশপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান আওয়ামী লীগের হামলায় প- হয়ে যায় এবং রান্না করা খিচুড়ি নষ্ট করা দেখে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেন নিজাম উদ্দীন। এরপর থেকে তিনি শুধু রুটি-কলা খেয়ে আসছেন। পরিবারে সদস্যদের অনেক অনুরোধের পরও তিনি ভাত মুখে তোলেননি।
নিজাম উদ্দীনের ভাতিজা সিরাজুল ইসলাম বলেন, ‘দলের প্রতি ভালোবাসা ও ত্যাগের কারণেই নিজাম উদ্দীন চাচা ১১ বছর ধরে ভাত না খেয়ে রুটি-কলা খেয়ে বেঁচে আছেন।’ নিজাম উদ্দীনের বউমা (ছেলের বউ) রাজিয়া খাতুন বলেন, ‘দীর্ঘ ১১ বছর ধরে তার শ্বশুর ভাত না খেয়ে রুটি-কলা ও বিস্কুট খেয়ে আসছেন। অনেক চেষ্টা করেও তাকে আমরা ভাত খাওয়াতে পারিনি। দীর্ঘদিন ভাত না খেয়ে থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
স্থানীয় বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, নিজাম উদ্দীন বিএনপির একজন ত্যাগী কর্মী। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবরটি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে পড়লে তার নির্দেশে নিজাম উদ্দীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)