ছবির ক্যাপশন:
মেহেরপুরে শ্যালোইঞ্জিন চালিত দুটি অবৈধ যানের ধাক্কায় তন্ময় (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তন্ময় আকুবপুর মাঠপাড়া গ্রামের এখলাছ হোসেনের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, গাংনী উপজেলার আকুবপুর গ্রামের সাধন ও তার সহকারী তন্ময় শ্যালো ইঞ্জিন চালিত অবৈধযান পটাং গাড়ি নিয়ে জোয়ার্দ্দার ব্রিক্সের ইট বহনের জন্য যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে যাবার সময় আগে থেকে সড়কে থামানো একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে চালকের সহকারী তন্ময়ের গলায় ঢুকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
