ছবির ক্যাপশন:
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারে সোপর্দ এবং ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নি আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট মোড় ঘুরে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম সঞ্চালনা করেন। সমাবেশে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী, মারুফ সরোয়ার বাবু (পিপি), আব্দুল খালেক (জিপি), সিনিয়র আইনজীবী ওয়াহেদুজ্জামান বুলা, আ স ম আব্দুর রউফ, মইন উদ্দিন, বদিউজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, মানি খন্দকার, জিল্লুর রহমান জালাল, আতিয়ার রহমান (২) ও মেহেদী হাসান নয়সহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, অবিলম্বে বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গেপ্তার করতে হবে এবং দুর্নীতিবাজ বিচারকদের অপসারণ করতে হবে। অন্যথায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
এদিকে, বাংলাদেশ বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর জানিয়ে করে সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের দাবি করে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একইসঙ্গে ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নি¤œ আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবি জানানো হয়েছে।
গতকাল দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী ভবন প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব ও মেহেরপুর জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি অ্যাড. কামরুল হাসান, অ্যাড. মোখলেসুর রহমান খান স্বপন, অ্যাড. আসাদুজ্জামান খোকন।
মানববন্ধনে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি সাইদুর রাজ্জাক, অ্যাড. আনোয়ার হোসেন, এহান উদ্দিন মনা, আবু সালে মো. নাসিম, সাহেব আলী, মীর আলমগীর হোসেন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
