মেহেরপুরের শ্যামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন

আপলোড তারিখঃ 2025-04-30 ইং
মেহেরপুরের শ্যামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। সম্মেলনে নেতৃবৃন্দ আগামী দিনের আন্দোলন-সংগ্রামে কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি দলীয় সাংগঠনিক অবকাঠামোকে আরও সুসংহত করার ব্যাপারে দিকনির্দেশনাও প্রদান করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান ফিরোজ, রাকিবুল ইসলাম সজল, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাহিদ মাহবুব সানি, পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশিউল আলম দ্বীপু, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, নাহিদ, জনি প্রমুখ।
শ্যামপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে সভাপতি হিসেবে সাহিরুল ইসলাম নির্বাচিত হন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)