ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনবিহীন কেক, বিস্কুট প্যাকেটজাত করে বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৩ ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজার গিয়াস মিষ্টান্ন ভা-ার, হোটেল বাজার নিউ বোম্বে এবং নিউ বেঙ্গল ব্রেকারীতে এ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির আনসারীর নেতৃত্বে গিয়াস মিষ্টান্ন ভান্ডারে দই-এ মোড়ক জাতকরণ নিবন্ধন গ্রহণ না করে বিক্রি করার অপরাধে ওজন ও পরিমাপ মানদ- আইন ২০১৮ এর ২৪(১) আইনের ৪১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই দিনে নিউ বোম্বে বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করায় ৪১ ধারায় ৫ হাজার টাকা এবং নিউ বেঙ্গল বেকারিতে বিএসটিআয় থেকে লাইসেন্স গ্রহণ না করে কেক, ব্রেড বিস্কুট পণ্যের উৎপাদন করার অপরাধে ২৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিএসটিআইয়ের পরিদর্শক সুমন কুমার পাল, সুপারভাইজার দীপঙ্কর কুমার দত্ত উপস্থিত ছিলেন।
