মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে ৩ চাঁদাবাজ আটক

আপলোড তারিখঃ 2025-04-30 ইং
মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে ৩ চাঁদাবাজ আটক ছবির ক্যাপশন:

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে মির জনি, মীর মিলন এবং ফখরুল ইসলাম নামের তিন চাঁদাবাজ আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর কোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মীর জনি মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার আমিনুল ইসলামের ছেলে, ফখরুল ইসলাম ঘোষপাড়ার আব্দুর রশিদের ছেলে এবং মিলন ভূমি অফিস পাড়ার আমিনুল ইসলামের ছেলে। তারা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছিল এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সদস্যরা কোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আসামীদেরকে মেহেরপুর থানায় হস্তান্তর করা হয়।
মীর জনির বিরুদ্ধে ১টি চাঁদাবাজি মামলা, ৩টি মাদক সংক্রান্ত মামলা। ফখরুল ইসলামের বিরুদ্ধে ৪টি চাঁদাবাজির মামলা, ১টি মাদক সংক্রান্ত মামলা। মির মিলনের নামে ৩টি মাদক সংক্রান্ত মামলা, ৫টি চাঁদাবাজির মামলা, ১টি নারী নির্যাতন মামলা রয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)